পঞ্চগড়ে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এম আর সরকারি কলেজ সড়কের পরস্পর’র প্রশিক্ষণ কেন্দ্রে ওই মতবিনিময় সভার আয়োজন করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব ও জেলা নাগরিক প্লাটফর্ম, পঞ্চগড়।
সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এবং ক্যাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজিমউদ্দীনের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ-উদ-দৌলা। সভায় প্রধান আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধান, ডেমক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, বাংলাদেশ জাসদের জেলা সেক্রেটারী সুভাষ চন্দ্র রায়, শিক্ষক সাদেকুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা ভোক্তা অধিকার নিশ্চিতকরণে ভোক্তাদের অধিকার সম্পর্কে ব্যাপক সচেতনতা বাড়াতে গ্রাম পর্যায়ে অবহিতকরণ সভা এবং জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিপ্তরকে আরও বেশি করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার জন্য অনুরোধ জানান।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































